× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:২৫ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:২৫ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু এবং পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্র্রিল) মধ্যরাত ৩টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় মাওয়ামুখী লেনে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

অন্যদিকে, একই দিন সকাল ৭টার দিকে শ্রীনগর রেলওয়ে ওভারব্রিজের ঢালে সার্ভিস সড়কে একটি পিকআপের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পিকআপে থাকা পাঁচ শ্রমিক আহত হন।

আহতরা হলেন- আনিচুর রহমান (৪২), রবি মণ্ডল (৪৪), ধনঞ্জয় মণ্ডল (৪৭), অভি (২২) ও শফিক (৪০)। তাদের অধিকাংশের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নে।

জানা যায়, রাস্তা মেরামতের কাজের জন্য শ্রমিক ও প্রয়োজনীয় মালামাল নিয়ে পিকআপটি মাওয়ামুখী লেনে যাচ্ছিল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শ্রীনগর রেলওয়ে ওভারব্রিজের পাশে মাওয়ামুখী লেনের একটি সাবওয়েতে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির কারণে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এই খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!