ময়মনসিংহের ফুলপুরে মালবাহী সেনাবাহিনীর ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে সার্জেন্টসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকায় কাকলি রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন দৈনিক রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকার কাকলি রাইস মিলের ময়মনসিংহ হালুয়াঘাট সড়কে সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।
তিনি আরও বলেন, আহত সেনাবাহিনীর সার্জেন্ট রেজাউল করিমকে গুরুতর আহত অবস্থায় প্রথমে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় একজন পথচারী ও বাসচালক মারা গেছেন বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন