× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, মযমনসিংহ

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:৫১ এএম

বিশেষ কৌশলে ইয়াবা পাচারের সময় নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মযমনসিংহ

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:৫১ এএম

৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার নারী

৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার নারী

ময়মনসিংহের গৌরীপুরে ছয় হাজার পিস ইয়াবাসহ নাসিমা আক্তার কনা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১২টার দিকে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার নাসিমা আক্তার কনা গৌরীপুর পৌর শহরের নতুনবাজার এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে নাসিমা আক্তার কনাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে গৌরীপুর স্টেশন এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। এমন তথ্য পেয়ে গৌরীপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় নাসিমা আক্তার কনা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তার কাছে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৩০টি ইয়াবার প্যাকেট জব্দ করা হয়। ওই প্যাকেটগুলো থেকে মোট ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসীন হাসান বাদী হয়ে নাসিমা আক্তার কনাকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

রূপালী বাংলাদেশ

Link copied!