× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৫:২৪ পিএম

ছাত্রশক্তি নেতার ভস্মীভূত বাড়ি পরিদর্শনে নাসীরুদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৫:২৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঢাবি ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহর ভস্মীভূত বাড়ি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ডোমঘাটা গ্রামে ঢাবি ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহর ভস্মীভূত বাড়ি পরিদর্শন করেন এই এনসিপি নেতা।

এ সময় সাইফুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন এবং নিশ্চিন্ত থাকার আশ্বাস দেন নাসীরুদ্দীন পাটোয়ারী। পরে তিনি হালুয়াঘাট সার্কেল এসপির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সাইফুল্লাহর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্দেহভাজন অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

এ সময় নাসিরুদ্দিন পাটোয়ারী উপস্থিত জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর সন্ত্রাসীদের প্রতিরোধ করতে নাগরিক উদ্যোগ গ্রহণের কথাও বলেন তিনি। পরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি স্থানীয় বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এ সময় সাইফুল্লাহ, তার স্ত্রী-সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। এমতাবস্থায় সাইফুল্লাহ ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে বলেও জানান এনসিপির নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, মো. সাইফুল্লাহ জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ডোমঘাটা।

রূপালী বাংলাদেশ

Link copied!