× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০২:৪১ এএম

বারবার বল আসায় ক্রিকেট খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০২:৪১ এএম

ছবিঃ রূপালি বাংলাদেশ

ছবিঃ রূপালি বাংলাদেশ

ময়মনসিংহের তারাকান্দায় ক্রিকেট খেলতে নিষেধ করায় ফখর উদ্দিন (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফখর উদ্দিন ওই এলাকার মৃত আমছর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় ফখর উদ্দিনের বাড়ির পাশে একটি মুদির দোকান ছিল। ফখর উদ্দিন ওই দোকান পরিচালনা করতেন। দোকানের পাশে খালি জায়গা ছিল, যেখানে এলাকার ছেলেরা ক্রিকেট খেলতো।

ঘটনার দিন ক্রিকেট বল বারবার দোকানে আছড়ে পড়ায় ক্ষিপ্ত হয়ে ফখর উদ্দিন ছেলেদের দূরে গিয়ে খেলতে বলেন। এ নিয়ে দুই পক্ষের কথাকাটার একপর্যায়ে মারামারি শুরু হয়। এই সময় প্রতিপক্ষরা ফখর উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার এসআই লিটন চন্দ্র বলেন, “আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঘটনার সাথে জড়িত সবাই পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”

রূপালী বাংলাদেশ

Link copied!