× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৩:১৮ পিএম

৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৩:১৮ পিএম

জেলা ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ। ছবি : রূপালী বাংলাদেশ

জেলা ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় কবির হোসেন রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কবির হোসেন রুবেল মিয়া (৩৫) মহানগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাবুল মিয়ার ছেলে।

আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান শিশু ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, গত ২০১৬ সালের ৩১ আগস্ট সন্ধ্যার পর ওই শিশু নিজ বাড়ি ফিরছিল। এ সময় রুবেল মিয়া পিছন থেকে মুখ চেপে ধরে চাকু দেখিয়ে হত্যার ভয় দেখায়। পরে নগরীর একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এবং কাউকে কিছু বললে হত্যার হুমকি দেন। পরে ওই শিশু রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে। 

পরে পরিবারের জিজ্ঞাসাবাদ করলে শিশু ঘটনার বিস্তারিত বলে। এই ঘটনার পরে ভিক্টিম শিশুর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার ১০ বছর পর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। একই সাথে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই প্রথম যাবজ্জীবন সাজা প্রদান করে।

মামলায় বিশেষ সরকারি কৌঁশুলী ছিলেন মজিবুর রহমান এবং তিনিই মামলাটি পরিচালনা করেন।

Link copied!