ময়মনসিংহের ত্রিশালে এক টন সরকারি বইসহ পিকআপ চালক মো. জাকারিয়া নামে একজনকে আটক করা হয়েছে। তবে, মাদ্রাসা সুপারকে খুঁজে পাওয়া যায়নি। গ্রেপ্তার মো. জাকারিয়া বাঘেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাসিন্দা।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত সিদ্দিকী বইসহ পিকআপের চালককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কার্যালয় সুত্র জানায়, রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী সরকারি বই অবৈধভাবে একটি পিকআপে তুলে দেয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে গাড়িসহ চালককে আটক করে। পরে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক এক টন বইসহ পিকআপ জব্দ করে।
ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ফুলফুড়ি মাদ্রাসার সুপার একটি পিক-আপে বই উঠিয়ে দিয়েছিলেন। তখন এলাকার লোকজনে আটক করে আমাদেরকে ফোনে জানান, বইয়ের দায়িত্বে আমাদের যারা ছিল, তারা ঘটনাস্থলে গেলে সেখানে পুলিশ ও উপস্থিত ছিল পরে পিক-আপসহ চালককে আটক করা হয়। তবে, মাদ্রাসা সুপারকে পাওয়া যায়নি।
আরাফাত সিদ্দিকী বলেন, নিয়মিত মামলা দায়েরের জন্য পিকআপসহ চালককে থানায় পাঠানো হয়েছে। এই ঘটনার সাথে আরও যারা জড়িত আছে। তদন্ত করে তাদের বের করা হবে। মাদ্রাসা সুপার বইগুলো বিক্রির জন্য গাড়িতে তুলে দিয়েছিল মাদ্রাসার সুপার ইউনুস আলী। তবে তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মামলার পর তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, চালকসহ পিকআপ ইউএনও থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায়।

