× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৭:১৮ পিএম

এক পুকুরেই মিলল ৬০ রাউন্ড গুলি

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৭:১৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ধোবাউড়ায় একটি পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি পুকুর থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকে গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছিল। মাটি উত্তোলনের একপর্যায়ে পুকুরে ৬০ রাউন্ড গুলি পড়ে থাকতে দেখেন বালু শ্রমিকরা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গুলিগুলো উদ্ধার করে নিয়ে আসে।

ওসি বলেন, গুলিগুলো পুরাতন। কতদিন আগে এগুলো পুকুরে ফেলে রাখা হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে, এগুলো ব্যবহারের উপযুক্ত কি না। তবে স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও তারা এই এলাকায় গুলি পেয়েছেন। সেগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের গুলি ছিল।

আরবি/এসএমএ

Link copied!