× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০২:৪৪ পিএম

আশ্রয়ণ প্রকল্পের ঘরের দখল নিলেন ছাত্রদল সভাপতি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০২:৪৪ পিএম

ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের অভিযোগ। ছবি : রূপালী বাংলাদেশ

ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের অভিযোগ। ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের তালা ভেঙে দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে। তেঁতুলিয়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আবদুল হান্নান তেলিপাড়া গ্রামের গাজীমুদ্দীনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, দখল করা ঘরটিতে গোসাইপুর গ্রামের আবুল কালাম নামে এক ব্যক্তি বসবাস করতেন। ওই ব্যক্তি দীর্ঘদিন অনুপস্থিত থাকায় উপজেলা প্রশাসন ঘরটি তালাবদ্ধ করে রাখে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আবদুল হান্নান তালা ভেঙে ঘরটি দখল করে নেন বলে অভিযোগ করেন আবুল কালাম।

স্থানীয় ভূমিহীন সোহরাব হোসেন কারিগর বলেন, তিনি ভূমিহীন ব্যক্তি হিসেবে ঘর বরাদ্দের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে ঘরটি তালা ভেঙে দখল করা হয়েছে।

অভিযোগের বিষয়ে আবদুল হান্নান বলেন, ঘরটি খালি অবস্থায় পড়ে ছিল। তাই তিনি সেটি দখল করে নিয়েছেন। এটি সঠিক হয়েছে কি না, বলতে পারছি না।

মান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!