× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০২:১১ পিএম

পৌরসভার কক্ষ দখল করে কর্মকর্তাদের বসবাস

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০২:১১ পিএম

নড়াইল পৌরসভা। ছবি : সংগৃহীত

নড়াইল পৌরসভা। ছবি : সংগৃহীত

নড়াইল পৌরসভার গেস্ট হাউসের একাধিক কক্ষ দখল করে বসবাস করার অভিযোগ উঠেছে নড়াইল পৌরসভার দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে। নড়াইল পৌরসভা সূত্রে জানা গেছে, গেস্ট হাউসের একাধিক কক্ষ দখল করে সেখানে বসবাস করছেন নড়াইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম এবং পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম ২০২৫ সালের ১৮ আগস্টে নড়াইল পৌরসভায় যোগদান করেন। এরপর থেকেই তিনি গেস্ট হাউসের কক্ষ দখল করে বসবাস করছেন। অপরদিকে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম ২০২৫ সালের এপ্রিলে যোগদান করেন। তারপর থেকে তিনি ও এখানে বসবাস করছেন। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, এই দুই কর্মকর্তা বিনা মূল্যে নড়াইল পৌরসভার গেস্ট হাউসের কক্ষ দখল করে থাকেন। পাশাপাশি বেতনের সাথে বাসা ভাড়া বাবদ টাকা উঠিয়ে নেন।

নড়াইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নড়াইল পৌরসভায় থাকি না। মাঝে মাঝে অফিসের কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন আমার জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে এখানে রাত্রিযাপন করি। অপরদিকে, নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি পৌর প্রশাসকের সাথে কথা বলেন বলে চেয়ার ছেড়ে রুম থেকে বের হয়ে যান।

নড়াইল পৌরসভায় গিয়ে প্রশাসক জুলিয়া শুকায়নাকে পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি সেটি রিসিভ করেননি।

রূপালী বাংলাদেশ

Link copied!