× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০২:৪৭ পিএম

সংবাদমাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছে শিমরাইল শ্রমিক ইউনিয়ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০২:৪৭ পিএম

সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখা। ছবি- সংগৃহীত

সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখা। ছবি- সংগৃহীত

সিদ্ধিরগঞ্জের বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখাকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন তালুকদার বলেন, খুনি শেখ হাসিনার দোসররা আমাদের ট্রাক টার্মিনাল নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে অপপ্রচার চালিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

আমাদের এখানে কোনো চাঁদাবাজি হয় না। আমরা গত ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত নিজস্ব ও মালিক সমিতির অর্থায়নে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা লক্ষ্য করেছি, কিছু কিছু সংবাদমাধ্যম মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার করে আমাদের চাঁদাবাজ বানিয়ে দিচ্ছে। আমাদের এখানে কী হয় বা না হয়, তা প্রশাসন, সাংবাদিকসহ সবাই অবগত। আমরা আমাদের নাইট গার্ড ও দারোয়ানের বেতন পর্যন্ত দিতে হিমশিম খাচ্ছি।

তিনি বলেন, সংবাদে স্থানীয় ব্যবসায়ী জি এম সুমন মুন্সীর নাম ব্যবহার করা হয়েছে, যা আসলেই দুঃখজনক। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার বাবা এই টার্মিনালের প্রতিষ্ঠাতা। তার চাঁদাবাজি করার কোনো প্রশ্নই আসে না। তিনি আমাদের বিভিন্ন সময়ে অনুদান দিয়ে সহযোগিতা করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান শিপু বলেন, গত ৫ আগস্টের পর আমরা যখন দায়িত্ব নিই, তখন থেকে এখানে কোনো চাঁদা উত্তোলন করা হয় না। এ বিষয়ে থানা পুলিশ, র‌্যাব ও জেলা পুলিশ অবগত আছে।

তিনি বলেন, সংবাদে জি এম সুমন মুন্সীকে নিয়ে যে অপপ্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি অত্র এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও একাধিক মার্কেটের মালিক। তার চাঁদাবাজি করার কোনো কারণ নেই। আমরা বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার নেতৃবৃন্দ এ ভিত্তিহীন অপপ্রচারের নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার সহ-সভাপতি মোসলেহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক কানন মিয়া, দপ্তর সম্পাদক নুর ইসলামসহ শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির সদস্যবৃন্দ।

রূপালী বাংলাদেশ

Link copied!