× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০২:০৫ পিএম

শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত দেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০২:০৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান থাকা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩০) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার (৬ মে) সকালে শহরের কেরোসিন ঘাটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে একটি মরদেহ ভাসমান দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মরদেহটি কয়েকদিন আগের হওয়ায় পচে-গলে অনেকটা বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান খান বলেন, ‘মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

Link copied!