নরসিংদীর বেলাবোতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) পৃথক অভিযানে উপজেলার বাজনাব ইউনিয়নের ভাংগারঘাট এলাকা থেকে ১০ পিছ ইয়াবাসহ মফিজ উদ্দিক (৪০) এবং উপজেলার বারৈচা বাসষ্ট্যান্ড এলাকা ১ কেজি গাঁজাসহ শাহ জালালকে থেকে গ্রেপ্তার করা হয়।
মফিজ উদ্দিন উপজেলার বাজনাবো ইউনিয়নের ভাঙ্গারঘাট এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে অপর দিকে শাহ জালাল নারায়নগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মৃত শওকত আলী খানের ছেলে।
বেলাবো থানা ওসি এস.এম আমান উল্লাহ জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন