× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:০২ পিএম

বড়াইগ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের গণমিছিল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:০২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বনপাড়া বাজারে এই গণমিছিলের নেতৃত্ব দেন নাটোর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। এতে প্রায় ছয় হাজারের বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।

গণমিছিল শেষে মাওলানা আব্দুল হাকিম তার বক্তব্যে বলেন, ‘আমার রাজনৈতিক ক্যারিয়ারে চাঁদাবাজি বা জুলুম নির্যাতনের কোনো রেকর্ড নেই। আমি প্রশাসনিক ও উন্নয়নমূলক সুবিধার জন্য বড়াইগ্রাম ও বনপাড়াকে পৃথক দুটি উপজেলা হিসেবে বাস্তবায়নের জন্য কাজ করব।’ তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন: নাটোর জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মোজ্জাজ নাঈম, নাটোর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা প্রধান সমন্বয়ক জিএম আক্কাস আলী (তাহাস), উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, নায়েবে আমির সিরাজুল ইসলাম কোরবান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবর আলী, বনপাড়া পৌর জামায়াতের আমির মীর মো. মহীউদ্দীন, জামায়াত নেতা আব্দুল হান্নান বাদশা ও আইয়ুব আলী, সাবেক শিবির নেতা হুমায়ুন কবীর ও ডা. রাশেদুল ইসলামসহ ১০ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

Link copied!