নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ বলেছেন, ভোটারদের জন্য তার বাসার দরজা সবসময় খোলা। কেউ ঢাকায় গেলে চাইলে তার বাসায়ও আসতে পারবেন। এমনকি সংসদ ভবন দেখতে ইচ্ছা হলে তিনি নিজেই ঘুরে দেখাবেন বলেও জানিয়েছেন।
সোমবার (৯ মার্চ) বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ এলাকায় আয়োজিত একটি ইফতার মাহফিলে উপস্থিত জনগণ ও ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এ সময় এমপি আব্দুল আজিজ বলেন, আপনাদের জন্য আমার বাসার দরজা সবসময় খোলা। যদি কখনো ঢাকায় যান এবং আমি এমপি হোস্টেলে বাসা বরাদ্দ পাই, তাহলে সেখানেও আপনাদের দাওয়াত রইল। আর যদি কারও সংসদ ভবন দেখতে ইচ্ছা করে, তাহলে চলে আসবেন—আমি আপনাদের ঘুরে দেখাব।

