নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অংকিত বর্মন (৩) নামে এক শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার বরান্তর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত অংকিত বর্মন একই গ্রামের বাসিন্দা সাগর বর্মনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী মামাতো ভাই সুকুমার বর্মনের ঘরের বিছানায় অংকিতের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বরান্তর বাজারে এবং পরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং হত্যার কারণ সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, ‘মরদেহ থানায় রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করছি। এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



