× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০১:৩১ পিএম

ভাতিজার ঢিলের আঘাতে বৃদ্ধ নিহতের অভিযোগ, পুলিশ বলছে ‘স্ট্রোক’

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০১:৩১ পিএম

নিহত আবু সাদেক ভূঁইয়াকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত আবু সাদেক ভূঁইয়াকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

‎নেত্রকোনার কেন্দুয়ায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ছোড়া ঢিলের আঘাতে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত বৃদ্ধের নাম আবু সাদেক ভূঁইয়া (৬৫)। তিনি ওই গ্রামের কাজিম উদ্দীন ভূঁইয়ার ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাদেক ভূঁইয়া ও তার ভাই ফিরোজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ফিরোজ মিয়া, তার ছেলে জোনাইদসহ কয়েকজন মিলে সাদেক ভূঁইয়ার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। 

এ সময় ভাতিজা জোনাইদের ছোড়া ঢিলের আঘাতে গুরুতর আহত হন তিনি। ‎গুরুতর অবস্থায় স্বজনরা দ্রুত তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবু সাদেক ভূঁইয়া স্ট্রোক করে মারা গেছেন। তিনি সম্ভবত আগে থেকেই উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। ভাইয়ের সঙ্গে কথাকাটাকাটির সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!