দেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
এপ্রিল ১৮, ২০২৬, ০৯:১২ পিএম
দেশের ছয় জেলায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতে আহত হয়েছেন অন্তত ১৭ জন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় কালবৈশাখী ঝড়ে এসব হতাহতের ঘটনা ঘটে।
প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে বিস্তারিত-
সুনামগঞ্জে ৫ জনের মৃত্যু
জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার বিভিন্ন হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু হয়েছে এবং...