× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০২:৩৬ পিএম

নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশার মা-মেয়েসহ নিহত ৩

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০২:৩৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা ও দুই মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের চল্লিশা বাইপাস মোড়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নেত্রকোনা শহর থেকে চল্লিশাগামী একটি অটোরিকশার সঙ্গে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি বাসের সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন আমলী কেশবপুর গ্রামের নূরজাহান বেগম (৩৩), তার মেয়ে স্মৃতি আক্তার (১৬) এবং ইতি আক্তার (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির বাসটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

আহত আরও একজনকে উদ্ধার করে নেত্রকোনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নেত্রকোনা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!