× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০২:৪৮ পিএম

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০২:৪৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি থানায় মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিবের দিকনির্দেশনায় জুরাছড়ি থানার ওসি মুহাম্মদ মঈনউদ্দীনের নেতৃত্বে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করে।

পুলিশ সূত্রে জানা যায়, (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ১.৩০ জুরাছড়ি থানাধীন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হানিফ ভূঁইয়ার ভাড়া দেওয়া একটি একক কক্ষবিশিষ্ট ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জুরাছড়ি থানার এসআই মোঃ আবু তালেব, সঙ্গে ছিলেন সঙ্গীয় পুলিশ ফোর্সের সদস্যরা।

অভিযানকালে উক্ত ঘর হতে মোঃ আমজাত আলী (৫০), থানা-জুরাছড়ি, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থেকে একশত তেতাল্লিশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জুরাছড়ি থানার পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে সর্বদা তৎপর জুরাছড়ি থানা পুলিশ। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলাকাবাসী পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!