গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে নড়াইলে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন।
এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার আল মামুন শিকদার, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল ছালেক, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি ওয়াকিউজ্জামান, শাহাবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা জাতীয় নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন এবং ইমামদের মাধ্যমে সকল মসজিদে মুসল্লিদের বোঝানোর অনুরোধ করেন। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে চার শতাধিক ইমাম-খতিব অংশ নেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন