× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৮:৪১ পিএম

গলায় ফাঁস দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৮:৪১ পিএম

বালিয়াডাঙ্গী থানা। ছবি : রূপালী বাংলাদেশ

বালিয়াডাঙ্গী থানা। ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গলায় ফাঁস দিয়ে মেঘনা রানী (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার পাড়িয়া ইউনিয়নের লোহাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মেঘনা রানী ওই গ্রামের প্রভাত চন্দ্র রায়ের একমাত্র মেয়ে। তিনি লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন মেঘনা রানী। আজ তার মা কাজ করতে গেলে তাকে গরুর ঘাস কাটতে বলে যান। কিন্তু সে কখন যে গলায় ফাঁস দিয়েছে তা পরিবারের কেউ জানে না।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। তবে তার গলায় ফাঁস দেওয়ার কারণ জানে না।

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘তার মা তাকে ঘাস কাটতে যেতে বললে সে দেরিতে ঘাস কাটতে যায়। এজন্য তার মা রাগ করলে সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Link copied!