× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৮:৫৭ এএম

গরমে বেড়েছে ফ্যান ও সোলার সরঞ্জামের চাহিদা, দোকানে ক্রেতার ভিড়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৮:৫৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় চলমান তীব্র তাপদাহ ও বিদ্যুৎ সংকটের কারণে ইলেকট্রনিক্স দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ইলেকট্রিক ফ্যান, ছোট পোর্টেবল ফ্যান ও সোলারচালিত ফ্যানের চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, দিনে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। বাকি সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

গরমের তীব্রতায় শিশু ও বৃদ্ধদের নিয়ে ঘরে থাকা কষ্টকর হয়ে উঠেছে। অনেকেই বাধ্য হয়ে গাছের ছায়ায় বসে কিছুটা স্বস্তি খোঁজার চেষ্টা করছেন।

এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে ব্যাটারিচালিত ও সোলার ফ্যানের দিকে ঝুঁকছেন মানুষ। ফলে উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

উমিদপুর এলাকার বাসিন্দা সেলিনা বেগম জানান, টানা তিন দিন বিদ্যুৎ না থাকায় শিশুদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েন তিনি। পরে জরুরি ভিত্তিতে একটি ছোট ফ্যান ও ব্যাটারিচালিত ফ্যান ক্রয় করে কিছুটা স্বস্তি পেয়েছেন।

তিনি বলেন, প্রচণ্ড গরমে শিশুদের নিয়ে ঘরে থাকা অসম্ভব হয়ে উঠেছিল। এখন অন্তত একটু বাতাস পাওয়া যাচ্ছে।

এদিকে, স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!