× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৪৫ পিএম

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৪৫ পিএম

সংবাদ সম্মেলন করেছেন ফল ব্যবসায়ী। ছবি : রূপালী বাংলাদেশ

সংবাদ সম্মেলন করেছেন ফল ব্যবসায়ী। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ফল ব্যবসায়ী। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মির্জাগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী নির্মল দাস লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে উপজেলার সুবিদখালী বাজারে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। গত বছরের ৫ জুলাই থেকে স্থানীয় মো. সুজন সিকদার ও তার সহযোগীরা তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছেন বলে অভিযোগ করেন। সুজন সিকদার সুবিদখালীর মৃত শাহজাহান সিকদারের ছেলে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

নির্মল দাস বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে দেশি অস্ত্র নিয়ে আতঙ্ক সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। 

তিনি বলেন, বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। এ ঘটনায় অভিযুক্ত সুজন সিকদার ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!