× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৪:৪৬ পিএম

একসাথে পাঁচ সন্তানের জন্ম নেওয়া পরিবারের পাশে ড. শফিকুল ইসলাম মাসুদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৪:৪৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার একটি ছোট্ট ঘর একদিনে ভরে উঠেছিল পাঁচ নবজাতকের কান্নায়। গত বছরের ৬ অক্টোবর একসঙ্গে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম যেন একদিকে আনন্দের বার্তা নিয়ে আসে, অন্যদিকে কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের দরিদ্র পরিবারটির জন্য হয়ে ওঠে বড় এক চ্যালেঞ্জ।

পিতা সোহেল হাওলাদারের পরিবারের জন্য পাঁচ নবজাতকের লালন-পালন এখন দুঃসহ হয়ে উঠেছে। দৈনন্দিন খাবার, চিকিৎসা ও প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আনন্দের সেই মুহূর্তের সঙ্গে তাই জড়িয়ে থাকে অনিশ্চয়তা ও দুশ্চিন্তার ছায়া।

এই কঠিন সময়ে শুরু থেকেই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি ব্যক্তিগতভাবে পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিয়মিত আর্থিক উপহার দিয়ে আসছেন, যা পরিবারটির জন্য বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ড. মাসুদ এমপির পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা শাখার নেতৃবৃন্দ সোহেল হাওলাদারের বাড়ি পরিদর্শন করেন। এ সময় উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম ও সহকারী সেক্রেটারি এটিএম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা পরিবারটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আর্থিক উপহার প্রদান করেন।

মানবিক দায়বদ্ধতা ও ইসলামী মূল্যবোধ থেকে পরিবারটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। তাদের এই সহমর্মিতামূলক উদ্যোগ স্থানীয়দের মধ্যেও প্রশংসিত হয়েছে।

পাঁচ নবজাতকের পিতা সোহেল হাওলাদার বলেন, একসাথে পাঁচ সন্তান জন্ম নেওয়ার পর আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। কীভাবে তাদের লালন-পালন করবো বুঝতে পারছিলাম না। ড. মাসুদ এমপি ও জামায়াতের নেতৃবৃন্দ শুরু থেকে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তা আমাদের জন্য আল্লাহর রহমত স্বরূপ।

এ বিষয়ে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম বলেন, মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। শুরু থেকেই আমরা এই পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

রূপালী বাংলাদেশ

Link copied!