× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:২৬ পিএম

বর্ষবরণের আনন্দে মাতোয়ারা জলকেলি উৎসব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:২৬ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় বর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে রাখাইন সম্প্রদায়ের আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘মৈত্রী পানি বর্ষণ’ বা জলকেলি উৎসব। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৫টায় মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মাঠে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উৎসবস্থলে এসে শেষ হয়। পরে মাঠে রাখা নৌকার পানি একে অপরের গায়ে ছিটিয়ে আনন্দে মেতে ওঠেন রাখাইন কিশোর-কিশোরীরা। জলকেলির পাশাপাশি ধর্মীয় সংগীত ও নৃত্যের তালে তালে উৎসবে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যেখানে সব বয়সী নারী-পুরুষ অংশ নেন উৎসাহ-উদ্দীপনায়।

উৎসবটি উপভোগ করতে কুয়াকাটায় আগত পর্যটকসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। আয়োজকরা জানান, পুরোনো বছরের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরকে শুদ্ধ ও পবিত্রভাবে বরণ করা এবং পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক ও মহিপুর থানার ওসি মহব্বত খানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!