× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৮:৫৫ পিএম

দৌলতদিয়ায় বাস উদ্ধারে কাজ করছে ‘হামজা’

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৮:৫৫ পিএম

বাস ও যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। ছবি : সংগৃহীত

বাস ও যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া বাস ও যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।

বুধবার (২৫ মার্চ) রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে নিমজ্জিত বাস ও যাত্রীদের দ্রুত উদ্ধারের লক্ষ্যে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দল কাজ শুরু করেছে।

উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), পুলিশ, নৌপুলিশ এবং স্থানীয় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা অংশ নিয়েছে।

উদ্ধার অভিযান দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!