× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৪:২২ এএম

রাজশাহীতে ‌‌‘সিক্স স্টার গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার, ওয়াকিটকি ও রাইফেল উদ্ধার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৪:২২ এএম

ওয়াকিটকি ও রাইফেলসহ সিক্স স্টার গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার। ছবি : রূপালী বাংলাদেশ

ওয়াকিটকি ও রাইফেলসহ সিক্স স্টার গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীর বাগমারা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ‘সিক্স স্টার গ্রুপের’ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট ও একটি রাইফেল উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাহেরপুর পৌরসভার মথুরাপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার দুজন হলেন— মথুরাপুর এলাকার বাসিন্দা আবদুল হালিম (২৯) ও আবু বাশার (২৭)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, গ্রেপ্তাররা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ‘সিক্স স্টার গ্রুপ’ নামের একটি স্বঘোষিত স্থানীয় সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, সেনাবাহিনীর বাগমারা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর আসিফ রায়হানের নেতৃত্বে একটি দল ভোরে অভিযান চালায়। অভিযানের সময় নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি ওয়াকিটকি সেট ও একটি পয়েন্ট টু পয়েন্ট রাইফেল উদ্ধার করা হয়। পরে তাদের বাগমারা থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর তাহেরপুর এলাকায় ‘সিক্স স্টার গ্রুপের’ আত্মপ্রকাশ ঘটে। গ্রুপটির সদস্যরা ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। ওয়াকিটকি ব্যবহার করে তারা এলাকায় চলাচল ও প্রভাব বিস্তার করত। পুকুর খননসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর তাহেরপুর পৌরসভার যুবদলের আহ্বায়ক এস এম আরিফুল ইসলামের মালিকানাধীন একটি চায়নিজ রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সেনাবাহিনীর অভিযানের শেষ পর্যায়ে পুলিশ সহযোগিতা করেছে। গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!