ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস নিল তরুণী

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৬:৪৫ পিএম
তরুণীর বাড়ি। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক তরুণী। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর রাজপাড়া থানার কাদের মন্ডলের মোড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। 

নিহত তরুণীর নাম রজিনা সরকার পাখি (২১)। তিনি দুই বছর যাবৎ তার পালিত মা রোজী খাতুনের (৪০) সঙ্গে এ বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর সাপাহারে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মেয়েটির ভারতীয় একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। তার সঙ্গে মনোমালিন্যের জের ধরেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।