× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৬:৪৪ পিএম

রাজশাহীতে সরকারি সেবা ও সুশীল সমাজ সংলাপ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৬:৪৪ পিএম

স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ।

স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ।

রাজশাহীতে সরকারি সেবা প্রদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় নগরীর একটি রেস্তোরাঁয় এই সংলাপের আয়োজন করা হয়।

​খান ফাউন্ডেশন বাস্তবায়িত ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বাস্তবায়ন সহযোগিতায় ছিল সমতা নারী কল্যাণ সংস্থা এবং লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস)।

পুরো প্রক্রিয়াটিতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করেছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং জিএফএ সিটিজেনশিপ।

​অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা উপ-পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘একটি জাতির মূল চালিকাশক্তি হলো তার যুবসমাজ। রাজশাহী জেলার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে।’

তিনি জানান, বেকার যুবক ও যুবতীদের জন্য কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, ব্লক-বাটিক এবং মৎস্য চাষসহ বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ শেষে সহজ শর্তে ‘যুব ঋণ’ প্রদানের সুযোগও আছে বলে তিনি উল্লেখ করেন। তবে মাঠ পর্যায়ে জনবল সংকট এবং নিবন্ধন নেওয়ার পর সংগঠনগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সংলাপে খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রকল্পের লক্ষ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বক্তারা বলেন, সরকারের অসংখ্য জনকল্যাণমূলক সেবা থাকলেও তথ্যের অভাব বা সমন্বয়হীনতার কারণে সাধারণ মানুষ অনেক সময় সেবা থেকে বঞ্চিত হয়।

এ সময় সুশীল সমাজের প্রতিনিধিদের কেবল ত্রুটি না ধরে সমাধানের পথ দেখাতে এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: লফসের নির্বাহী পরিচালক ও সাবেক নারী কমিশনার শাহনাজ পারভীন লক্ষ্মী, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক রবিউল ইসলাম, সুরভি মহিলা সমিতির সভাপতি মাকসুদা বেগম এবং খান ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার ও শিরিনা আকতার।

এ ছাড়াও রাজশাহী বারের নারী আইনজীবী ও সংশ্লিষ্ট কর্ম এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন।

Link copied!