× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৫:০৪ পিএম

১৫ মে বাজারে উঠছে রাজশাহীর আম, ‘ম্যাংগো ক্যালেন্ডার’ প্রকাশ

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৫:০৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহী জেলার আম পরিবহন, সংগ্রহ ও বাজারজাতকরণ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

সভায় আমচাষি, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, কৃষি বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা আমের সুষ্ঠু পরিবহন, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভেজালমুক্ত বাজারজাতকরণ এবং কৃষকদের স্বার্থ সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

এ সময় রাজশাহীর বহুল প্রতীক্ষিত চলতি বছরের 'ম্যাংগো ক্যালেন্ডার' আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। আগামী ১৫ মে থেকে বাজারে আসছে রাজশাহীর গুটি আম।

ক্যালেন্ডার অনুযায়ী নির্দিষ্ট সময় মেনে আম সংগ্রহ ও বাজারজাত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যাতে অপরিপক্ব আম বাজারে না আসে এবং ভোক্তারা নিরাপদ ও মানসম্মত আম পেতে পারেন।

এবারে প্রকাশিত ম্যাংগো ক্যালেন্ডার বা আম সংগ্রহের সময়সূচি : সকল প্রকার গুটি আম ১৫ মে, গোপালভোগ ২২ মে, রানীপছন্দ/লক্ষণভোগ ২৫ মে, হিমসাগর/খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া ১০ জুন, আম্রপালি/ফজলি ১৫ জুন, বারি আম-৪-৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই, কাটিমন-সারাবছর, বারি আম-১১ সারাবছর।

সভায় আরও বলা হয়, রাজশাহীর আম দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফল। এর সুনাম রক্ষা করতে হলে নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ বন্ধ করতে হবে এবং নিরাপদ উপায়ে বাজারজাত নিশ্চিত করতে হবে।

সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি জোরদার করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। পাশাপাশি কৃষকদের আধুনিক পদ্ধতিতে আম চাষ ও সংরক্ষণে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

চলতি মৌসুমে রাজশাহীতে মোট আমের আবাদ হয়েছে ১৯০৬২ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে সম্ভাব্য গড় ফলন ধরা হয়েছে ১২ দশমিক ৮০ টন। এতে মোট সম্ভাব্য উৎপাদন দাঁড়াতে পারে ২৪৩৯৯৩ মেট্রিক টন, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৭৮০ কোটি ৭৮ লাখ ৮ হাজার টাকা।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নির্ধারিত ম্যাংগো ক্যালেন্ডার অনুসরণ করলে রাজশাহীর আমের গুণগত মান বজায় থাকবে এবং দেশ-বিদেশে এর বাজার আরও সম্প্রসারিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!