কোতোয়ালি থানার অব্যাহত বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি, মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আনোয়ার হোসেন (২৬), পিতা-আবুল কালাম, সাং-ভেদভেদী, চেকপোস্ট সংলগ্ন, থানা-কোতোয়ালি, জেলা-রাঙামাটি পার্বত্য জেলা, ২। শিবাশীষ দত্ত (৫০), পিতা-মৃত হরিকমল দত্ত, সাং-ডিসি বাংলো, ৩নং ওয়ার্ড, থানা-কোতোয়ালি, জেলা-রাঙামাটি পার্বত্য জেলা, ৩। নাছির উদ্দিন (৪৫), পিতা-মৃত আমিন কম্পানি, সাং-মহসিন কলোনি, রিজার্ভ বাজার, ১নং ওয়ার্ড থানা-কোতোয়ালি, জেলা- রাঙামাটি পার্বত্য জেলা, ৪। জাহিদুল আলম (৩৫), পিতা-মৃত মাহাবুব আলম, সাং-উন্নয়ন বোর্ড, ২নং ওয়ার্ড, থানা-কোতোয়ালি, জেলা-রাঙামাটি পার্বত্য জেলা, ৫। ইরিন চাকমা (২২), পিতা-সমীর কান্ত চাকমা, সাং-ভেদভেদী, যুব উন্নয়ন এলাকা, থানা-কোতোয়ালি, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা, ৬। ইমন চাকমা (১৯), পিতা-সুমন্ত চাকমা, সাং-ভেদভেদী, যুব উন্নয়ন এলাকা, থানা-কোতোয়ালি, জেলা-রাঙামাটি পার্বত্য জেলা, ০৭। সুশান্ত চাকমা (১৮), পিতা-সুমন্ত চাকমা, সাং-ভেদভেদী, যুব উন্নয়ন এলাকা, থানা-কোতোয়ালি, জেলা-রাঙামাটি পার্বত্য জেলা, ৮। রনেল চাকমা (২২), পিতা- ধন্য চাকমা, স্থায়ী সাং-মাইচছড়ি, ৯নং ওয়ার্ড, থানা-নানিয়ারচর, জেলা-রাঙামাটি পার্বত্য জেলা, ৯। মো. আকাশ (২২), পিতা- মাসুদ রানা, সাং-হাসপাতাল এলাকা, থানা-কোতোয়ালি, জেলা-রাঙামাটি পার্বত্য জেলা, ১০। মিল্টন বিশ্বাস (৪০) পিতা-মৃত টনু বিশ্বাস, সাং-আসামবস্তি, থানা-কোতোয়ালি, জেলা- রাঙামাটি‘দের গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের দিকনির্দেশনায় এই অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গত রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


