× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৫:০৬ পিএম

আমবাগানে মিলল কৃষকের গলাকাটা মরদেহ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৫:০৬ পিএম

নিহত কৃষক আবু সাঈদের মরদেহ। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত কৃষক আবু সাঈদের মরদেহ। ছবি : রূপালী বাংলাদেশ

রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি আমবাগান থেকে আবু সাঈদ (৪১) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার ময়েনপুর ইউনিয়নের কসবা কৃষ্ণনগরগামী রাস্তা সংলগ্ন একটি আমবাগান থেকে ওই কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত কৃষক আবু সাঈদ উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া বালাবাড়ি গ্রামের আজগর আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (৬ মে) বিকেলের দিকে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী শাল্টিরহাটে যান কৃষক আবু সাঈদ। কিন্তু গভীর রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কোথাও কোনো সন্ধান না পেয়ে তারা চিন্তিত হয়ে পড়েন। 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ময়েনপুর ইউনিয়নের একটি আমবাগানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে ঘটনাটি পুলিশকে জানায় স্থানীয়রা। পরে সামাজিকমাধ্যমে মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।

মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের ‘গভীর ক্ষত’ চিহ্ন রয়েছে। আইনি কার্যক্রম শেষে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মিঠাপুকুর থানার ওসি তদন্ত নুর আলম জানান, পরিবারের সদস্যরা নিহতের পরিচয় শনাক্ত করেছেন। বর্তমানে তারা থানায় অবস্থান করছেন। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।

Link copied!