জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে তিনি কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের বাবা, মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং খোঁজখবর নেন। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি সকালে রংপুর থেকে পীরগঞ্জের বাবনপুরের উদ্দেশে রওনা হন।
এদিকে, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ২য় শাহাদতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে প্রধান অতিথি থাকবেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অন্য নেতৃবৃন্দ। এর আগে বুধবার (১৫ জুলাই) রাতে ছাত্রদলের বিভাগীয় ছাত্র সমাবেশস্থল ও শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করেন তিনি।

