× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৯:০১ পিএম

শেরপুরে ট্রাকচাপায় দুই অটোরিকশা আরোহী নিহত 

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৯:০১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নকলা–নালিতাবাড়ী মহাসড়কের বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নকলা উপজেলার ধনাকুশা এলাকার মন্নার ছেলে অটোরিকশাচালক শফিকুল ইসলাম এবং নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে ইটভাটা শ্রমিক আরিফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নকলা থেকে নালিতাবাড়ীর দিকে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক শফিকুল ইসলাম ও যাত্রী আরিফের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে নালিতাবাড়ী থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশে দীর্ঘদিন ধরে পাথর ও বালু ফেলে রাখায় সড়কটি সংকুচিত হয়ে গেছে। এতে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!