× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:০০ পিএম

অটোভ্যান-ট্রাকের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ৪

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:০০ পিএম

নিহতদের মরদেহ। ছবি : রূপালী বাংলাদেশ

নিহতদের মরদেহ। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভূঁইয়াগাঁতী–নিমগাছী সড়কের খৈচালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

জানা গেছে, ভূঁইয়াগাঁতী-নিমগাছী সড়কে দুর্ঘটনায় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মনোয়ারা বেগম ও তার স্বামী জালাল উদ্দিন মারা যান। তারা তাড়াশ উপজেলার কুমাল্লু গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় আহত হয়েছেন অটোভ্যান চালকসহ আরও চারজন। তাদের মধ্যে কয়েকজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Link copied!