ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিরাজগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৮:০৫ পিএম
ছবি- সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিআরবিসি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, আমরা মরদেহগুলো উদ্ধার করে থানায় এনেছি। এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তারা সকলেই পুরুষ।