× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৫:৪৬ পিএম

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৫:৪৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় এক কলেজ শিক্ষার্থীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় হাওরে ধান কাটা-মাড়াইয়ের কাজে ব্যস্ত থাকাকালে এসব ঘটনা ঘটে।

ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩) নামে দুই জনের মৃত্যু হয়। হবিবুর রহমান উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রহমত উল্লাহ জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের জয়নাল হকের ছেলে।

হবিবুর রহমান তার চাচার সঙ্গে টগার হাওর সংলগ্ন চকিয়াচাপুর গ্রামে বোরো ধান কাটতে যান। সেখানে দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতে তিনি ও কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হবিবুর রহমানকে ধর্মপাশা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

অপরদিকে একই সময় দুপুর একটার দিকে জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর ইসলামপুর গ্রামেও বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের জয়নাল হক (৩৫), তার ছেলে রহমত উল্লাহ এবং লাল সাধুর স্ত্রী শিখা মনি (২৫) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রহমত উল্লাহকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জয়নাল হক ও শিখা মনিকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

একই সময়ে তাহিরপুর উপজেলায় আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮) নামের একজন বজ্রপাতে মারা যান। আরেকজন আহত হন। নিহত কালা মিয়া উপজেলার জামলাবাজ গ্রামের আবু বকরের ছেলে। জামলাবাজ গ্রামের সামনে একটি হাঁসের খামারে কাজ করার সময় এই ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে নুরুজ্জামান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি সদর ইউনিয়নের চাঁনপুর। পাগনার হাওরে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে নুরুজ্জামান ও তার চাচাতো ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

এ ছাড়া দিরাই উপজেলায় বজ্রপাতে লিটন মিয়া (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পেরুয়া আশনাবাজ গ্রামের চান্দু মিয়ার ছেলে। দুপুরে কালিয়াগোটার (আতরার) হাওরের একটি বিলের পাশে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত দাস তালুকদার লিটন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Link copied!