× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৫:১৬ পিএম

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৫:১৬ পিএম

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষ। ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষ। ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ঢাকা-জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় নিশ্চিত হয়ে ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ‘মাহী পরিবহন’-এর একটি বাস উপজেলার বাঘিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মধুপুরগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Link copied!