× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০১:০৫ পিএম

অর্থ উপদেষ্টা

আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০১:০৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা : আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা আরও দৃশ্যমান হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) নগরীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজম্যান্টের (বিআইজিএম) সভা শেষে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে।

বাজার কারসাজি প্রসঙ্গে তিনি আরও বলেন, ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য। আশা করি চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে। আলু ও পেঁয়াজে ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কাওরানবাজারে দেখলে হবে না অন্যান্য বাজার দেখতে হবে। কাওরানবাজারে চারবার হাত বদল হয় নিত্যপণ্যের এটা বন্ধ করা হবে। বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার বলেও জানান তিনি।

শিল্প কারখানা কারখানা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুত এটা সমাধান হবে।

আরবি/এফআই

Link copied!