× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১২:৩৪ পিএম

আর্থিক সহায়তা চেয়ে চিঠি

তারল্য সংকটে গ্লোবাল ইসলামী ও পদ্মা ব্যাংক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১২:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তীব্র তারল্য সংকটে ভুগছে গ্লোবাল ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। সংকট উত্তরণে আর্থিক সহায়তা চেয়ে ভুগতে থাকা বেসরকারি খাতের ব্যাংক দুটি চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকে।

সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে ৪ কোটি ৭০ লাখ টাকা সহায়তা চায় গ্লোবাল ইসলামী ব্যাংক। অন্যদিকে পদ্মা ব্যাংক কোনো সুনির্দিষ্ট অঙ্ক না চেয়ে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার আগ পর্যন্ত সহায়তা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে।

২৫ আগস্ট প্রথম চিঠি দিয়েছে পদ্মা ব্যাংক। এর ১৬ দিন পর মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) চিঠি দেয় গ্লোবাল ইসলামী ব্যাংক। দুটি ব্যাংকের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

আরবি/জেআই

Link copied!