× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৮:৪৯ পিএম

১৭ বছর পরে সচল খালেদা জিয়ার ব্যাংক হিসাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৮:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল হয়েছে। প্রায় ১৭ বছর পর তার সব ব্যাংক হিসাব সচল করা হয়। একইসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর হিসাব সচল হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী বিএনপির এই নেতা মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ১৭ বছর পরে তাদের সব ব্যাংক হিসাব গত সোমবার (১৯ আগস্ট) সচল হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল ও ছোট ছেলে তাবিথ আউয়ালরও সব হিসাব সচল করা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ২০০৭ সালের ১ আগস্ট যা বন্ধ হয়েছিল।

আব্দুল আউয়াল মিন্টুসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছিল এনবিআরের গোয়েন্দা শাখা (সিআইসি)। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি।

১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব প্রায় ১৭ বছর পর সচল করা হয়।

গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে (সিআইসি) এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের পাঠানোর প্রেক্ষিতে এসব ব্যাংক হিসবা সচল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরবি/ এইচএম

Link copied!