× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৭:২৫ পিএম

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৭:২৫ পিএম

ছবি- প্রতীকী

ছবি- প্রতীকী

রাজধানীর পল্টন থানাধীন বিজয়নগরের পল্টন আবাসিক হোটেলের ৩২৪ নম্বর কক্ষ থেকে শহিদুল ইসলাম (বাবুল) হাজরা (৬৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি জাতীয় পার্টির বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, ‘আমরা খবর পেয়ে বিজয়নগর পল্টন আবাসিক হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, ‘পরিবারের কাছ থেকে জানতে পেরেছি নিহত ব্যক্তি হার্টের রোগী ছিলেন, দুইবার স্ট্রোক হয়েছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে, তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

নিহতের ভাগিনা রাহাতুল ইসলাম শাকিল জানান, ‘আমার মামা বাগেরহাট জেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন, নির্বাচনি কাজে গতকাল তিনি ঢাকায় এসে ওই আবাসিক হোটেলে ওঠেন। আজ আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে মামার লাশ দেখতে পাই।’

তিনি আরও জানান, ‘আমার মামার গ্রামের বাড়ি বাগেরহাট সদর জেলার কচুয়া থানায়। তিনি আকবর আলী হাজরার ছেলে এবং দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন।’

রূপালী বাংলাদেশ

Link copied!