× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৩:৫৮ এএম

হাদি হত্যার বিচারের দাবিতে রাতভর অবস্থান

কনকনে শীতে হাদির রেখে যাওয়া কম্বলে উষ্ণ শাহবাগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৩:৫৮ এএম

শাহবাগে আন্দোলনকারীদের মাঝে কম্বল বিতরণ। ছবি : সংগৃহীত

শাহবাগে আন্দোলনকারীদের মাঝে কম্বল বিতরণ। ছবি : সংগৃহীত

শীতে গরিব মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার স্বপ্ন ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির। কিন্তু সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ায় সেই ইচ্ছা আর পূরণ করা হয়নি। শেষ পর্যন্ত হাদির রেখে যাওয়া কম্বলই শুক্রবার রাতে শাহবাগে আন্দোলনকারীদের গায়ে জড়াল।

হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। রাত নামার পর কনকনে শীতের মধ্যে আন্দোলন চলতে থাকায় হাদির রেখে যাওয়া সেসব কম্বল অংশগ্রহণকারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানান, শীত মৌসুমে দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য এসব কম্বল নিজে কিনেছিলেন ওসমান হাদি। তার মৃত্যুর পর আন্দোলন চলাকালে সেগুলো আন্দোলনকারীদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘হাদি বেঁচে থাকলে এই কম্বল গরিব মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেন। আজ আমরা তার হত্যার বিচারের দাবিতে রাজপথে আছি। সারারাত শাহবাগে অবস্থান করব। শীতের কষ্ট থাকলেও আন্দোলন চলবে। পরে এই কম্বলগুলো অসহায়দের মাঝেই বিতরণ করা হবে।’

শাহবাগের হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। সাধারণ মানুষকেও আন্দোলনে যুক্ত হতে দেখা গেছে।

অবস্থান কর্মসূচিকে ঘিরে শাহবাগ মোড় স্লোগানে মুখর হয়ে ওঠে। ‘দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি’, ‘আমার দেশের পতাকায় হাদি তোমায় দেখা যায়’, ‘হাদির বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’—এমন নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।

এই অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ সংগঠনের অন্যান্য নেতারা নেতৃত্ব দিচ্ছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!