× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০১:১৯ এএম

হাদি হত্যা মামলা

জড়িতদের পরিচয় প্রকাশ, ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দাখিল হবে: ডিএমপি কমিশনার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০১:১৯ এএম

শাহবাগ মোড়ে বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনার । ছবি : সংগৃহীত

শাহবাগ মোড়ে বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনার । ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের নাম-ঠিকানা প্রকাশ এবং ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দাখি করা হবে। 

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার বলেন, হাদির হত্যাকাণ্ডটি রহস্যজনক এবং এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার পেছনে মূল পরিকল্পনাকারী ও অর্থদাতাসহ সংশ্লিষ্ট সবার পরিচয় উদঘাটনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

তিনি জানান, হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্র দুটি বৈজ্ঞানিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, এই হত্যাকাণ্ডে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। তদন্তের সময় ২১৮ কোটি টাকার সই করা একটি চেক উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দাখিল করা হবে।

এ সময় তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাদির হত্যার বিচার দাবিতে শনিবার দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চ ও জুলাই মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!