× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৪:০১ পিএম

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৪:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি (প্রায় ৪৫) নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে খিলক্ষেতের লা-মেরিডিয়ান হোটেলের বিপরীত পাশে রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৩০ মিনিটে তিনি মারা যান।

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা মো. রিয়াজুল করিম জানান, খিলক্ষেতের লা-মেরিডিয়ানের অপজিটে রেলস্টেশন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

Link copied!