রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে আলি আরা ফাউন্ডেশন। কড়াইলে বসবাসকারী ভাইয়া গ্রুপের কর্মচারীদের এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বনানীতে ভাইয়া গ্রুপের কার্যালয়ে এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কর্মচারীদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভাইয়া গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের জেনারেল ম্যানেজার মাহফুজুল ইসলাম চৌধুরী এবং উপ-মহাব্যবস্থাপক মাহতাব উদ্দীন চৌধুরী।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ নভেম্বর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অনেক পরিবারের মতো ভাইয়া প্রুপের বহু কর্মচারীও সেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হন। সেইসব ক্ষতিগ্রস্ত কর্মচারীদের হাতে অর্থিক সহায়তা তুলে দেয় ভাইয়া গ্রুপ।
ভাইয়া গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের জেনারেল ম্যানেজার মাহফুজুল ইসলাম চৌধুরী জানান, আলি আরা ফাউন্ডেশন ভাইয়া গ্রুপের একটি অলাভজনক প্রতিষ্ঠান। গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তার জন্য কাজ করে যাচ্ছে আলি আরা ফাউন্ডেশন। শুধু এখন নয়, পরবর্তীতেও সহায়তার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এই কর্মকর্তা।
আর্থিক সহায়তা পেয়ে আলি আরা ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জানিয়াছেন ভুক্তভোগী কর্মচারীরা। অগ্নিকাণ্ডের ভয়াবহতা স্মরণ করে অনেকেই তাদের আর্থিক অসংগতির কথা তুলে ধরেন।
তারা জানান, এই আর্থিক সহায়তা তাদের স্বাভাবিক জীবন ধারায় ফিরতে সহায়তা করবে।

