× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:২৯ এএম

রাজধানীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:২৯ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা শ্মশানঘাট BIWTA নতুন প্রজেক্টের ভেতরে আব্দুর রহিম (৩৫) নামে এক যুবককে চোর সন্দেহে গণধোলাইয়ের পর ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়েছে।

তাকে ঢামেকে নিয়ে আসা BIWTA প্রজেক্টে সাইট ইঞ্জিনিয়ার বিপ্লব বলেন, রাত সাড়ে ১০টার দিকে শ্মশানঘাট BIWTA প্রজেক্টের ভেতরে রড চুরি করার সময় স্থানীয় লোকজন গণধোলাই দিলে গুরুতর আহত হয়। পরে  গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!