রাজধানীর বিজয়স্মরণী এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনের সামনে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যার পর তেল নেওয়ার জন্য শত শত মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন ফিলিং স্টেশনের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিং স্টেশনের সামনে শুরু হওয়া যানবাহনের লাইন ধীরে ধীরে দীর্ঘ হয়ে মহাখালী পর্যন্ত পৌঁছে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে।
তেলের জন্য অপেক্ষমাণ চালকদের অনেকেই জানান, জ্বালানি সংগ্রহ করতে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ চালক ও পথচারীরা।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন