× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১২:১৬ এএম

অধ্যাপক পারভেজের উদ্যোগে ইফতার বিতরণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১২:১৬ এএম

রাজধানীর মহাখালী এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

রাজধানীর মহাখালী এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

ন্যাশনাল ব্যুরো অফ ইকোনোমিক্স রিসার্চের চেয়ারম্যান এবং ভূরাজনৈতিক অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজের উদ্যোগে পবিত্র রমজান মাস জুড়ে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ রোববার (১৫ মার্চ) রাজধানীর মহাখালী এলাকায় সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির মাধ্যমে দেড় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এই সময় সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় এবং তাদের সঙ্গে রমজানের আনন্দ ভাগাভাগি করা হয়।

আয়োজকরা জানান, রমজানের শিক্ষাকে অনুপ্রাণিত হয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো রমজান মাস জুড়ে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে এ ধরনের ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!